রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

হবিগঞ্জ-লাখাই সড়কে গাছ ফেলে লাশবাহী এ্যাম্বুলেন্সে ডাকাতি

  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে রাস্তায় গাছ ফেলে লাশবাহী এ্যাম্বুলেন্স ও সিএনজিতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা লাশের সাথে আসা এ্যাম্বুলেন্সের লোজনের নিকট থেকে নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, লাখাই উপজেলার জনৈক ব্যক্তি গতকাল সিলেট ওসমানী মেডিকেল কলেজে মারা যান। মৃতব্যক্তির আত্মীয় স্বজন এ্যাম্বুলেন্স যোগে লাশ নিয়ে বাড়ির যাচ্ছিলেন। তাদের এ্যাম্বুলেন্সটি হবিগঞ্জ-লাখাই সড়কের সদর উপজেলণার বেকিটেকা এলাকায় পৌছামাত্র ১০/১৫ জনের একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে বেরিকেট সৃস্টি দিয়ে এ্যাম্বুলেন্সের গতিরোধ করে। ডাকাতরা এ্যাম্বুলেন্সে অবস্থানরতদের নিকট থেকে নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। পড়ে লাখাইগামী একটি সিএনজি ঘটনাস্থলে পৌছুলে ডাকাতরা ওই সিএনজির যাত্রীদেরও মামলামাল হাতিয়ে নেয়। এ সময় লাখাই পুলিশের পিকআপ হবিগঞ্জ থেকে লাখাই যাচ্ছিল। দুর থেকে আসা ওই পিকআপ এর সিগন্যাল লাইট দেখতে পেয়ে ডাকাতদল পার্শ্ববর্তী জমি দিয়ে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com