শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে দুই মাতালকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৮৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ মদ খেয়ে মাতলামী করায় পুলিশের হাতে আটক বানিয়াচংয়ের দুই মাতালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, উপজেলার পশ্চিম পুকড়া গ্রামের মোঃ আব্দুল খালেকের পুত্র হাফিজুর রহমান (২৪) ও একই গ্রামের কিতাব আলীর পুত্র রাজন মিয়া (২৫)। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত শনিবার রাত সাড়ে ১১টায় উল্লেখিত দুইজনকে ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাফিজুর রহমান ও রাজন মিয়াকে পশ্চিম পুকড়া এলাকা থেকে চোলাই মদসহ মাতাল অবস্থায় গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক আলামত ও উপস্থিত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে উপরোক্ত দণ্ড প্রদান করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ লড়ঘন করায় উভয়কে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com