বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে প্রেম প্রত্যাখান করায় মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে প্রেম প্রত্যাখান করায় এক স্কুল ছাত্রীকে পিটিয়ে আহত করেছে এক বখাটে। বখাটের নাম উজ্জল মিয়া (২০)। পেশায় তিনি টমটম চালক। তার বাড়ি বাহুবলের মিরপুরে। জানা যায়, একই এলাকার জনৈক মাদ্রাসাছাত্রীকে সে প্রেমের প্রস্তাব দেয়। এ প্রস্তাব প্রত্যাখান করায় তাকে প্রায়ই উত্যক্ত করতো একই গ্রামের কালাম মিয়ার পুত্র উজ্জল। তার উত্যক্তের কারণে ওই ছাত্রী মাদ্রাসা যাওয়া বন্ধ করে দেয়। এরপরও থামেনি উজ্জলের ইভটিজিং। গতকাল শনিবার সকালে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে উজ্জল শ্লীলতাহানির চেষ্টা করে। এক পর্যায়ে ব্যর্থ হয়ে তাকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com