সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে বিল থেকে মাছ চুরি ॥ থানায় মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৬১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউি নয়নের সুজাপুর বেরী বিল থেকে রাতে প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছ নিধন করে দুর্বত্তরা। খবর পেয়ে বিলেরলীজকারী লোকজন এগিয়ে আসলে দুর্বত্তরা নৌকা, জাল, মাছ ফেলে পালিয়ে যায়। গত রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।
মামলা সূত্রে জানা যায়, বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃত তাজ উল্ল্যা পুত্র আবু মিয়া নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় আবু মিয়া উল্লেখ করেন, তিনি সুজাপুর বেরী বিল ভুমি মন্ত্রনালয় থেকে ১৪২৬ বাংলা থেকে ১৪৩১ বাংলা পর্যন্ত বন্দোবস্ত গ্রহণ করেন। তিনি বার্ষিক ১০ লাখ ৯৭ হাজার ১৭৩ টাকা পরিশোধ সাপেক্ষে দখল বুঝে নিয়ে মাছ চাষ করে আসছেন। লীজ নেয়ার পর তিনি প্রায় দশ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ফেলে হেফাজত সংরক্ষন করে আসছেন। বিল দেখাশুনার জন্য ৪ জন পাহাড়াদার নিয়োগ করেছেন। কিন্তু বিল লীজ নেয়ার পর মামলার আসামীগণ তাহাদের কতিপয় সহযোগিদের নিয়ে বিলের মাছ লুটপাট এবং তাকে হত্যা হুমকি দিয়ে আসছে। এদিকে গত ১৬ আগষ্ট রাত অনুমান ১টার দিকে আসামীগণ মাছ ধরার জন্য বেড়াজাল, ধন জাল, কারেন্ট জাল এবং দা, লাঠিসহ সুজাপুর বেরি বিলে গিয়ে পাহাড়াদারকে জিম্মি করে ফেলে। পরে আসামীগণ প্রায় ৫ মন মকা যার মুল্য অনুমান ৬০ হাজার এবং ৩ মন ছাবিলা যাহার মুল্য অনুমান ৫০ হাজার টাকা এবং রুই, কাতলা, মৃগেল জাতীয় বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ হাজার টাকার মাছ ধরে নিয়ে পালিয়ে যায়। পরে পাহাড়াদারগণ মোবাইলের মাধ্যমে খবর দিলে বাদী ও তার লোকজন ঘটনাস্থলে গিয়ে দেকতে পান দুর্বৃত্তরা ১টি জাল এবং ১টি নৌকা বিলে ফেলে যায়। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহন করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com