রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

শহরের যশের আব্দায় নিহত মর্জিনার দাফন সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দায় লোমহর্ষক হত্যার শিকার সাবেক আনসার সদস্য মর্জিনা আক্তার (৩৫) এর দাফন সম্পন্ন হয়েছে। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রবিবার বিকেলে কামড়াপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে দুই যুবককে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছে না। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মূল রহস্য উদঘাটনের জন্য তাদেরকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অচিরেই হত্যার রহস্য উন্মোচন করা হবে। তবে ঘটনার মূল হোতা রুবেলকে খুঁজছে পুলিশ। প্রসঙ্গত, গত শনিবার রাত ৯টায় ওই এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী মর্জিনাকে তার ভাগ্নে রুবেলসহ কয়েকজন যুবক ছুরিকাঘাত করে হত্যা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com