সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শচীন্দ্র কলেজে জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১৫ই আগস্ট শনিবার শচীন্দ্র কলেজে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক লতিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শোক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান সংগ্রামী জীবন ও কর্ম এবং তার ত্যাগ পূর্ণ জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক গৌতম সরকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, প্রভাষক মিহির রঞ্জন সরকার, প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক শাহ আলম, প্রভাষক সুকান্ত গোপ, প্রভাষক জিয়াউল হক, শরীর চর্চা শিক্ষক রনজিত কুমার দাস প্রমুখ। জাতির জনক ও তার পরিবারের শাহাদত বরণকৃত সকল সদস্যের আত্নার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ও প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com