শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে জেল-জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৯৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পুুলিশের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে ৪ মাসের কারাদণ্ড ও ৫শ’ টাকা অর্থদণ্ড দিয়েছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমানা আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন। মাদক ব্যবসায়ী ওই ব্যক্তির নাম আবু তাহিদ মিয়া (৫০)। তিনি কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবু তাহিদ মিয়া পুুলিশের তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ থানার এসআই সমীরণ চন্দ্র দাশ অভিযান চালিয়ে উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের কাছে ভাঙ্গারপুল এলাকায় থেকে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে সরেজমিনে ঘটনাস্থলে যান নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ধারায় তাকে ৫শ টাকা অর্থদণ্ড ও ৪মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। উদ্ধার হওয়া গাজা পুড়িয়ে দেয়া হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com