শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জ-লাখাই সড়কে গরু-ছাগলের অবাধ বিচরণ ॥ দুর্ঘটনার আশঙ্কা

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৫৫৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কে অবাধে বিচরণ করছে গরু-ছাগল। এতে দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারী পরিবহন চালকরা।
প্রত্যক্ষ করা গেছে, ওই সড়কের আশপাশের গ্রামের কৃষকরা তাদের গবাদিপশু ওই সড়কে অবাধে ছেড়ে দেন। এগুলো যত্রতত্র ভাবে রাস্তায় চলাফেরা করে। আবার কেউ কেউ রাস্তার ধারে দড়ি দিয়ে বেঁধে রাখে। সেই সব পশুসহ অবাধে বিচরণ করা পশুগুলো যখন তখন রাস্তার এপার কখনও ওপারে যাতায়াত করে থাকে। এতে করে পরিবহন শ্রমিকরা গাড়ি নিয়ে চলতে গিয়ে বিরাট সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যে কোন সময় দুর্ঘটার আশঙ্কা করছেন পরিবহন শ্রমিকসহ পথচারিরা।
সিএনজি অটোরিকশা চালক কাসেম জানান, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলচল করতে ভয় লাগে কখন ঘটে যায় দুর্ঘটনা। এসব ছাগল, বেড়া ও গরুকে সাবধানে রাখলে আমাদের এ ভয় থাকবে না। এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে দেখবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com