সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনে প্রস্তুতি সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, মুক্তিযোদ্ধা মৌলাদ হোসেন কাজল, মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার শিকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা কৃষি অফিসার মাকসুদুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্ধী খাঁন সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহনুর আলম ছানু, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, সহকারী শিক্ষক সমিতির সভাপতি হরিপদ দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, মরহুম ফরিদ গাজী স্মৃতি সংসদের সভাপতি মুহিতুর রহমান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান নিজামুল হক প্রমুখ। সভায় আগামী ১৫ ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী সুন্দর ও সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com