সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হিন্দু সেজে প্রতারণা করে যুবতীর সাথে প্রেম অতপর বিয়ের প্রস্তুতিকালে গাড়ি চালক টিটু মন্দির থেকে আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মুসলমান হয়ে হিন্দু সেজে প্রতারণা করে এক যুবতীর সাথে প্রেম অতপর বিয়ের প্রস্তুতি কালে গাড়ি চালক টিটু আহমেদ (২৫) কে আটক করেছে পুলিশ। টিটু গোসাইপুর এলাকার আমিনুল মিয়ার পুত্র।
জানা যায়, হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার সনাতন ধর্মের (১৮) এক যুবতীর সাথে রং নম্বরে পরিচয় হয় টিটুর। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। টিটু নিজেকে টিটু দাশ পরিচয় দেয়। প্রায়ই তারা গাড়ি নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমনে যেতো। সম্প্রতি টিটু প্রেমিকাকে নিয়ে কালিমন্দিরে মালা বদল করে বিয়ের করার সিদ্ধান্ত নেয়। এদিকে যুবতী খবর নিয়ে জানতে পারে টিটু হিন্দু নয়, মুসলমান। সে তার সাথে প্রতারণা করছে। গত মঙ্গলবার কৌশলে টিটুকে কালিমন্দিরে নিয়ে যায় যুবতী। এক পর্যায়ে পুলিশকে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যায়। টিটু থানায় প্রতারণার বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ ৫৪ ধারায় টিটুকে আদালতে প্রেরণ করে।
ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, বুধবার বিকেলে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছি। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com