শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হলদারপুরের কামাল হত্যাকান্ড নেপথ্য নায়ক চেয়ারম্যান হাবিব ॥ গ্র্রেফতার ১৫ ॥ ৬ জনের স্বীকারোক্তিমুলক জবানবন্দি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৬৪৮ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ চাচাতো ভাই খুনের মামলায় স্বাক্ষী হওয়ায় এবং মামলা পরিচালনা করার কারণেই মূলত বানিয়াচং উপজেলার বরইউড়ি ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমানের নির্দেশে আওয়ামী লীগ নেতা কামাল মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ মামলায় ১৫জনকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শেখ সেলিম উপস্থিত ছিলেন। নিহত কামাল মিয়া বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের মৃত মন্নাফ মিয়ার ছেলে। তিনি বরইউড়ি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ সুপার জানান-২০১৭ সালের নিহত কামাল মিয়ার চাচাতো ভাই ইসলাম উদ্দিন খুন হন। এ খুনের ঘটনায় দায়ের করা মামলায় বলা হয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের নেতৃত্বে তার অনুসারিরা হত্যাকান্ডটি ঘটিয়েছে। নিহত কামাল মিয়া ওই মামলায় স্বাক্ষি ও মামলা পরিচালনার দায়িত্বে ছিলেন। মূলত এ বিষয় নিয়েই কামাল মিয়ার সাথে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি এ বিরোধ তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে কামাল মিয়াকে খুনের পরিকল্পনা করেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। এরই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকবার ইউপি চেয়ারম্যমান হাবিব তার সহযোগিদের নিয়ে শিবগঞ্জ বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে কামাল মিয়াকে খুনের নকশা আঁকেন। এমনকি কে হত্যাকান্ডে অংশ নেবে, আর কে পাহারা দেবে সে দিকনির্দেশনাও চেয়ারম্যান নিজেই দেন।
ঘটনার দিন ২২ জুলাই সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শিবগঞ্জ বাজারের পাশে অবস্থিত প্রফেসর ডা. এমএ খালেক স্মৃতি ফাউন্ডেশন হাসপাতালের সামনে চেয়ারম্যান হাবিবুর রহমানের নির্দেশে রফিক, ফরিদ, জুনেদ, রুমেল, এবাদুর ও সাইফুল বিভিন্ন অস্ত্র নিয়ে কামালের পথরোধ করে এবং তাকে কুপিয়ে জখম করে। এ সময় পাহারাদারের দায়িত্ব পালন করে ফরিদ, মধু মিয়া, পাভেল, আবিদ মিয়াসহ কয়েকজন। কামাল মিয়াকে কুপিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় কামাল মারা যান।
পুলিশ সুপার আরও জানান-কামাল মিয়াকে মারাত্মকভাবে জখম করা হয়েছিল। তার শরীরে ৩০/৩৩টি জখম করা হয়। এ ঘটনায় কামাল মিয়ার স্ত্রী রাজনা আক্তার বাদি হয়ে গত ২৫ জুলাই ২৮ জনের নাম উল্লেখ করে ৮/৯জন অজ্ঞাতনামা লোকের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ১৫জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছে-হবিবুল, সাইফুল, মুকিত মিয়া, সুজন মিয়া, জুয়েল মিয়া, রুয়েল মিয়া, রাহেল মিয়া, নাঈম মিয়া, ফজলু মিয়া, কালা মিয়া (অযুদ), নুরুল ইসলাম, আলী আহমেদ জুনেদ, ফরিদ মিয়া, রুমেল মিয়া ও এবাদুর মিয়া। তন্মমধ্যে হবিবুল ২৬ জুলাই, সাইফুল ২ আগষ্ট এবং আলী আহমেদ জুনেদ, ফরিদ মিয়া, রুমেল মিয়া ও এবাদুর মিয়া ৪ আগষ্ট ঘটনার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে স্বীকারোক্তিমুরক জবানবন্দি প্রদান করে। হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com