রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ ॥ চালক আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৫৩৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেল চালকও। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম সোহেল মিয়া। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি বানিয়াচং উপজেলার বাসিন্দা। আহত চালকের নাম কিবরিয়া খান। তিনি একজন কলেজছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোহেল মিয়া ও কিবরিয়া খান মোটরসাইকেলযোগে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জে আসছিলেন। জগতপুর গ্রামের কাছে পৌছুলে চালক কিবরিয়া খান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কের পাশে একটি গাছের সাথে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আরোহী সোহেল মিয়া মারা যান। গুরুতর আহত কিবরিয়া খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com