রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরে করোনা আক্রান্ত প্রাক্তণ শিক্ষকের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪৪০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোহন দাস (৭৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মারা গেছেন। গতকাল বুধবার সকালে উপজেলার আন্দিউড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক আল মামুন সত্যতা নিশ্চিত করেছেন। এনিয়ে মাধবপুর উপজেলায় করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হল। উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা প্রাক্তণ শিক্ষক মোহন দাসের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ২৮ জুলাই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন তিনি। ৩০ জুলাই মোহন বাঁশি দাসের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও মঙ্গলবার রাতে স্বজনরা সেখান থেকে বাডিতে নিয়ে আসলে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আন্দিউড়া নিজ বাড়িতে মারা যান। স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক মামুন জানান, এ পর্যন্ত উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫৯, সুস্থ হয়েছেন ১৩২ জন এবং মারা গেছেন ২জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com