শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে জমেছে ঈদের কেনাকাটা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫৬৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, বছর ঘুরে এসেছে মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আযহা। চুনারুঘাটে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদে ছোট বাচ্চাদের আনন্দ টা থাকে বেশি। পাশাপাশি বড়রাও ছোট বাচ্চাদের সাথে আনন্দ উপভোগ করে থাকে। এ আনন্দ টা থাকে সাপ্তাহ খানেক, ঘুরাফেরা, খানাপিনা আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে চলে যায় ঈদের আনন্দ। সারাদেশে যখন করোনা মহামারির প্রকোপ, তবুও থেমে নেই ঈদ আনন্দ। তাই তো উপজেলার বিপনী বিতান গুলিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পাশাপাশি মুদি দোকানেও ভীড় করছেন ক্রেতারা। চুনারুঘাট পৌর শহরের বেশ কয়েকটি বিপনী বিতান ঘুরে দেখা যায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা ঈদের আনন্দ উপভোগ করার জন্য কাপড় ক্রয় করছেন। চাহিদা বেশি ছোট বাচ্চাদের কাপড়। নিরঞ্জন সিটির শ্র“তি ফ্যাশনে কাপড় ক্রয় করতে আসা সীতারা খাতুন, মরহুম বেগম বলেন, এবার ঈদ আনন্দ কেমন হবে তা বলতে পারি না। তবুও চেষ্টা করি ঈদ আনন্দ উপভোগ করার। ছোট বাচ্চারাই বেশি আনন্দ উপভোগ করে, তাদের বায়না নতুন কাপড় চা-ই-চাই, কি আর করা! নতুন কাপড় কিনে দিলাম। শ্র“তি ফ্যাশন এর প্রোপ্রাইটর পরেন্দ্র দাশ সুমন জানান, অন্য বছরের তুলনায় এবার ঈদে তেমন বেচা-কেনা নেই। এবারের চাহিদা শুধু ছোট বাচ্চাদের কাপড়। মুদি দোকান সুভাষ চন্দ্র পাল স্টোর এর স্বত্বাধিকারী সুভাষ পাল বলেন, সেমাই, বাদাম, কিচমিচ, দুধ ও মাংসের মসলা বেচাকেনা হচ্ছে বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com