শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে ৩ দিনে ৪০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারীভাবে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহতভাবে চলছে। গত তিন দিনে প্রায় ৪০লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলে জানা গেছে। হাওরসহ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। কোনো কোনো অভিযানে নিজেই উপস্থিত থেকে জেলেদের কাছ থেকে অবৈধ কারেন্টের জাল ও বেড় জাল জব্দ করছেন জেলা প্রশাসক কামরুল হাসান।গত ৩ দিনে ৩৮ হাজার ৫০০ মিটার কাঁথা, বেড় জাল (মূল্য আনুমানিক ৩৮ লাখ ৫০ হাজার টাকা) ও ৮৯ হাজার মিটার কারেন্ট জাল, মূল্য আনুমানিক ৮৯ হাজার টাকা। শুক্রবার জেলা প্রশাসক বানিয়াচংয়ের হাওরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করার সময় তাঁর উপস্থিতিতে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জেলেদের কাছ থেকে জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৮ হাজার ৫০০ মিটার অবৈধ বেড় জাল আটক করা হয়। একইদিনে নবীগঞ্জ উপজেলার এসিল্যান্ড সুমাইয়া মমিন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নবীগঞ্জ বাজার থেকে প্রায় ২৫ কেজি (আনুমানিক ১৩ হাজার মিটার) কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় একজনকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। বাহুবল উপজেলার এসিল্যান্ড খৃষ্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে স্নানঘাট এলাকার হাওর থেকে প্রায় ৫ হাজার মিটার কাথা জাল ও ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা ও পুড়ানো হয়। বানিয়াচং উপজেলার এসিল্যান্ড ইফফাত আরা জামান ঊর্মির নেতৃত্বে গন্ধর্বপুর গ্রামের হারুনিয়া হাওর থেকে প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খানের নেতৃত্বে কালারডোবা ও লুকড়া ইউনিয়নের হাওর এলাকা থেকে প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল, ভেসাল জাল ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা ও পোড়ানো হয়। অবৈধ কারেন্ট জাল ও কাথা জাল ব্যবহার করে মৎস্য আহরণের বিরুদ্ধে হবিগঞ্জ জেলায় পরিচালিত অভিযানে গত ২২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ৩ দিনে প্রায় ৩৮ হাজার ৫০০ মিটার কাথা জাল ও ৫৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা ও পোড়ানো হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৮ লক্ষ ৫৪ হাজার টাকা।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, অবৈধ কারেন্ট জাল ও বেড়, কাথা জাল ব্যবহারকারী মৎস্য শিকারের বিরুদ্ধে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com