শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪৬০ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলের আমরাইল ছড়া চা বাগান থেকে মো. নুরুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে চা বাগানের ৩নং সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত নুরুল ইসলাম শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেলতলী গ্রামের একজন কৃষক।
নিহত নুরুল ইসলামের পরিবারের লোকজন জানায়, গত বৃহস্পতিবার বিকেলেও তাকে দেখা গেছে, রাতে বাড়ি ফিরতে দেরী হওয়ায় রাত ২টার দিকে তার ছেলে মোবাইল ফোনে কথা বলেছিলো, তিনি বলেছিলেন আসছেন। পরে আর তাকে ফোনে পাওয়া যায় নি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com