বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং হবিগঞ্জ-সড়কে দুর্ঘটনায় নিহত ১ ॥ আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫৮৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচং হবিগঞ্জ সড়কের সিএনজি অটোরিক্সা ও ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষে আব্দুল কদ্দুস (৫৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছে ৫জন। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৮টার দিকে বানিয়াচং হবিগঞ্জ সড়কের কালারডোবার সন্নিকটে। নিহত আব্দুল কদ্দুস বানিয়াচঙ্গের জাতুকর্ণপাড়া মাইজের মহল্লার (বাগানবাড়ি) মৃত রোশন আলীর পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধান বোঝাই একটি ট্রাক্টর ও বানিয়াচং মুখী সিএনজি অটোরিক্সা উল্লেখিত স্থানে পৌছামাত্র মুখোমুখি সংঘর্ষ এ দূর্ঘটনাটি ঘটে। ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিএনজি অটোরিক্সাটি রাস্তার নিচে ছিটকে পড়ে যায়। এসময় বোঝাইকৃত ধান নিচে পড়ে গেলে ধানের বস্তার চাপায় ঘটনাস্থলেই আব্দুল কদ্দুস মারা যান। এদিকে দূর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। তাৎক্ষনিক তিনি মুঠোফোনে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে দ্রুত ঘটনাস্থলে আসার নির্দেশনা প্রদান করেন। প্রায় দেড় ঘন্টাব্যাপী নিজে উপস্থিত থেকে পুরো উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ইউএনও মোঃ মাসুদ রানা। এসময় তিনি দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। আহতদের যথাযথভাবে চিকিৎসা প্রদানের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তারদের সাথেও কথা বলেন।
ক’জন পথচারীদের সাথে আলাপকালে তারা এ প্রতিনিধিকে জানান, উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনিক ঘটনাস্থলে না আসলে আরো অনেক যাত্রীর প্রাণহানী ঘটতো। তিনি এখানে আসাতে দ্রুত আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। বানিয়াচং থানার এসআই গৌতম জানান, দূর্ঘটনায় পতিত ট্রাক্টর ও সিএনজি অটোরিক্সা উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দূর্ঘটনার খবরটি পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হয়ে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর লোকজনদের সাথে নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের চিকিৎসার জন্য দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছি। ভবিষ্যতে এ ধরনের দূর্ঘটনা এড়াতে সবাইকে সর্তকতার সাথে রাস্তায় গাড়ী চালানোর অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com