শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

টমটম গ্যারেজে বিদ্যুৎ বিভাগের অভিযান ॥ ২ গ্যারেজে বিদ্যুৎ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইটি টমটম গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মামলা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গতকাল রোববার পোদ্দার বাড়ি পয়েন্ট ও তেঘরিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে রাত ১২টা ১০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে টমটমের ব্যাটারি চার্জ করার অপরাধে দুটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে বিদ্যুৎ আদালতে সংশ্লিষ্ট ধারায় গ্যারেজ দুটির মালিককে যথাক্রমে ৮ লাখ ৮হাজার ৯৩৭ টাকা ও ১ লাখ ৯২ হাজার ৫৩২ টাকাসহ মোট ১০ লাখ এক হাজার একশত উনসত্তর টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com