বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৬০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে লিমিটেড এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। গত ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে নবীগঞ্জ পৌর সভাসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ১২০টি পরিবারের মধ্যে তেল, চাল, ডাল, লবণ, আলু, পেয়াজসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত কুমার পাল, বিএনপির নবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিম বলেন সূদুর প্রবাসে থেকেও যারা এলাকার মানুষের কথা চিন্তা করেন ও সুখ দুঃখে এগিয়ে আসেন তাদের ঋণ কখনো পরিশোধ করার মতনয়। তিনি নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে লিমিটেড এর সভাপতি আব্দুল হালিম চৌধুরী ও সাধারণ সম্পাদক আবুতালিম চৌধুরীসহ সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com