বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জলাবদ্ধতা ও সমস্যামুক্ত হবিগঞ্জ জেলা চাই গ্রুপ আয়োজিত ॥ অনলাইন ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিজয়ীর পুরস্কৃত করলেন মেয়র

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের দাবী আদায়ে এবং জনকল্যানমূলক নামে পরিচিত জনপ্রিয় গ্রুপ জলাবদ্ধতা ও সমস্যামুক্ত হবিগঞ্জ জেলা চাই গ্রুপের উদ্যোগে আয়োজিত অনলাইন ভিত্তিক সাধারন জ্ঞান প্রতিযোগিতার ১ম পর্বেও বিজয়ী রহমত উল্লাহ শিপনের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মো: মিজানুর রহমান মিজান। এ সময় উপস্থিত ছিলেন, জলাবদ্ধতা ও সমস্যা মুক্ত হবিগঞ্জ জেলা চাই গ্রুপ এবং পেইজের এডমিন সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, প্রতিযোগিতার স্পন্সর এবং জান্নাত কিচেন এন্ড ক্যাটারিং সার্ভিসের পরিচালক মডারেটর নিহাদ ইস্তিয়াক। মেয়র মিজানুর রহমান বলেন, আমার দেখা মতে এই গ্রুপ হবিগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরে এবং গঠনমুলক আলোচনা করে যা আমার মত জনপ্রতিনিধিদের কাজ করতে সুবিধা হয়। যেমন, আমি আমার পৌরসভার জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা এই গ্রুপের মাধ্যমে পেয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পারি। বর্তমান করোনাকালীন সময়ে সাধারনজ্ঞান প্রতিযোগিতা একটি সময়উপযোগী উদ্যোগ। এই গ্রুপের এডমিনসহ সবাইকে ধন্যবাদ জানাই। গ্রুপের এডমিন সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল বলেন, আমরা দেখছি করোনাকালিন সময়ে বেশিরভাগ জনগণ ফেইসবুক ব্যবহার করছে তাই আমাদের গ্রুপের মাধ্যমে সবাইকে মেধাবিকাশের সুযোগ করে দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com