বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

নবীগঞ্জে নতুন আরো ৬ জনের করোনা শনাক্ত ॥ মোট আক্রান্ত ৮৯

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ করোনা ভাইরাস (কোভিড) রোগীর আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতে করে উপজেলাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। ৮ জুলাই বুধবার উপজেলায় করোনার রিপোর্টে একদিনে ৬ জনের পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে রয়েছে, ১ জন এমপির এপিএস, ১ জন ইউপি সচিব, ১ জন পৌরসভার কর্মচারী, এনাতাবাদ গ্রামের ১ জনসহ মোট ৬ জন। উপজেলা থেকে গত ৫ ও জুলাই নমুনা সংগ্রহ করে ঢাকা পাটানো হলে তাদের মধ্যে আজ নতুন করে ৬ জনের করোনা পজিটিভ রিপোর্টে আসে। এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ্য হয়েছেন ৪০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি মহামারি আকার ধারন করেছে। প্রয়োজনে বাইরে বের হলে সবাইকে মাস্ক ব্যবহার করাসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহবান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com