সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বিচারকসহ ১৪ কর্মকর্তা কর্মচারী করোনা পজিটিভ হবিগঞ্জে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম স্থগিত

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে একজন বিচারকসহ ১৪ কর্মকর্তা-কর্মচারী করোনা পজিটিভ হওয়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার থেকে আগামী ১১ জুলাই পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ জানান, আদালতের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অফিসে মানুষের যাতায়াত বন্ধ থাকবে। অনেকটা সাধারণ ছুটির মতোই। একজন বিচারকসহ ১৪ জন কর্মকর্তা কর্মচারী করোনা পজিটিভ হওয়ায় এ আদেশ দেয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখার ১৪ জুনের নির্দেশনার প্রেক্ষিতে গত ২৩, ২৪ ও ২৫ জুন হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মচারীদের করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিক্ষা করানো হয়। এর মধ্যে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা ও ১৩ জন বিচার বিভাগীয় কর্মচারীর কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। যা মোট কর্মকর্তা কর্মচারীর ২০ শতাংশ। ইতিমধ্যে আক্রান্তদের সংস্পর্শে এসেছেন সকল বিচার বিভাগীয় কর্মকর্তাসহ প্রায় ৩৫ জন সহায়ক কর্মচারী। এছাড়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তাসহ বেশ কয়েকজন কর্মচারী হবিগঞ্জ পৌরসভার রেড জোন ঘোষিত এলাকায় বসবাস করেন। এ বিষয়ে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার এর সাথে পরামর্শ করলে তিনি উল্লেখিত সকলকে হোম কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দেন। এমতাবস্থায় ম্যাজিস্ট্রেসির স্বাভাবিক কার্যক্রম চলমান রাখা সম্ভব হচ্ছেনা। আক্রান্ত ব্যক্তিদের সরাসরি সংস্পর্শে যারা এসেছেন এবং যাদের উপসর্গ বিদ্যমান আছে তাদের কোভিড-১৯ পরিক্ষার জন্য দ্বিতীয় দফায় শুক্রবার পূণরায় নমুনা দেয়া হয়। এ অবস্থায় কোভিড-১৯ এর বিস্তার রোধ কল্পে ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত আজমিরীগঞ্জ চৌকি আদলতসহ ম্যাজিস্ট্রেসির নিয়মিত স্বাভাবিক কার্যক্রম স্থগিত করা হলো। দ্বিতীয় দফায় রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আগামী ১১ জুলাই আদালতের পরবর্তী কার্যক্রম বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে। একই সাথে উল্লেখিত সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে ৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে জেনারেল ফাইল নিষ্পত্তি করার দায়িত্ব দেয়া হয়। এ বিষয়ে আইনজীবীগণের সহযোগিতাও কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com