সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

তেতৈয়ার খালেক গাঁজাসহ আটক

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৫৮২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ গাঁজা ও পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্প সদস্যগণ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আব্দুল খালেক (৩৫)।
আটককৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের আব্দুর রব মিয়ার পুত্র। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ভুধন্তি বাসষ্ঠ্যান্ড থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল উল্লেখিত এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে পূর্বে সংবাদ প্রাপ্ত পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ঠ-১৪-০৫১৭) সামনে আসলে আটক করা হয়।
পরে তল্লাশি করে অভিনব পদ্ধতিতে পিকআপ ভ্যানটি বডির ভিতরে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক বহনের কারনে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানায় আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com