শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

কামরানের মৃত্যুতে এম নাসের রহমানের শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৮৩৩ বা পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি ॥ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহামনের জ্যৈষ্ঠ পুত্র, সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
১৬ জনু এক শোক বার্তায় বদর উদ্দিন আহমদ কামরানের সাথে তার সান্নিধ্যের স্মৃতিচারণ করে এম নাসের রহমান বলেন, ‘২০০৭ সালে কুমিল্লা কারাগারে ৭ মাস এক সাথে কারাবন্দি ছিলাম। সেসময় তার সাথে ঘনিষ্ঠ সান্নিধ্য হয়। তিনি একজন সাদা মনের অমায়িক মানুষ ছিলেন। তার সাথে কথা বলে আনন্দবোধ করতাম। তার এই মৃত্যুতে সিলেটবাসী একজন সৎ ও নির্ভিক রাজনৈতিক ব্যক্তিকে হারালো’।
এম নাসের রহমান বদর উদ্দিন আহমদ কামরানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com