শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচঙ্গে মাদক সেবীর ৩ মাসের সাজা ॥ এ অভিযান চলমান থাকবে-ওসি এমরান হোসেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৫৫২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গে ১দিনের ব্যবধানে আরো ১জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৭জুন বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় চিড়াকান্দি গ্রামের রাধিকা রঞ্জন দাস এর ছেলে ঝলক দাসকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে আসামী ঝলককে জেল হাজতে প্রেরন করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার একই অপরাধের দায়ে বানিয়াচং সদরের আরো ২জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)ইফফাত আরা জামান উর্মি। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে কাউকে নূন্যতম ছাড় দেয়া হবে না বলেও কঠোর হুশিয়ারী প্রদান করেন। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com