শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশ

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৫৫৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাট উপজেলার লাতুরগাও বাজারস্থ বড়াব্দা এর সামনের রাস্তা থেকে ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হল চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের সালেহ আহমদ এর পুত্র মোঃ শাহিন আহমেদ (৪১)।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলামের দিক নির্দেশনা এসআই দেবাশিস তালুকদার ও এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ উল্লিখিত স্থানে অভিযান চালায়। এসময় পুলিশ শাহিনকে আটক করলেও তার সহযোগী একই উপজেলার লাতুরগাও গ্রামের আঃ রশিদের পুত্র সায়েদ আলী (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় আটককৃত মাদক ব্যবসায়ী শাহিনের নিকট থেকে ২ কেজি ওগাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মানিকুল ইসলাম আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করেন বলেন মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com