শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

খোয়াই বাধের লম্বাবাকের নিকট প্রধান শিক্ষকের ২টি মোবাইল ও টাকা ছিনতাই

  • আপডেট টাইম রবিবার, ৭ জুন, ২০২০
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি হবিগঞ্জ জেলার সদস্য মীর দুলালের বড় দুই ভাই সদর উপজেলার জয়নগর গ্রামের হাজী আমীর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল গনী ও মীর জালাল শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টায় হবিগঞ্জ শহরে নিজ বাসায় ফেরার পথে জালালাবাদ লম্বাবাক নামক এলাকায় খোয়াই নদীর বাধে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় মুখোশধারী ৬/৭ জনের একটি ছিনতাইকারী দল দাঁড়ালো অস্ত্রের মুখে ২টি মোবাইল সেট ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ছিনতাইয়ের বিষয়টি হবিগঞ্জ সদর থানাকে অবগত করলে তাৎক্ষনিকভাবে এসআই সাঈদ ও এএসআই আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সচেতন নাগরিক কমিটি হবিগঞ্জ জেলার আহ্বায়ক চৌধুরী মিসবাহুল বারী লিটন ও সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী এই ছিনতাইয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার এবং হবিগঞ্জ শহরের আশপাশ এলাকায় চুরি-ছিনতাই বন্ধে উদাসীন না থেকে ছিনতাই প্রবণ এলাকায় টহল বৃদ্ধিসহ জরুরী কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগের প্রতি দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com