শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

দরিদ্রদের মধ্যে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করেছে তাহফিজুল কোরআন ফাউন্ডেশন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৫২৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ ঐতিহাসিক ১৭ রমজান বদর দিবসের দিনে অসহায়-দরিদ্রদের মধ্যে নগদ টাকা ও ইফতার সামগ্রী বিতরণ করেছে হাফেজদের বৃহৎ সামাজিক সংগঠন “বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন” পরিবার। সোমবার (১১ মে) সকালে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অসহায় নারী-পুরুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ সাংবাদিক শিব্বির আহমদ আরজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মুফতি আইন উদ্দিন, ‘তরঙ্গ’ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মখলিছ মিয়া, দৈনিক আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, সাংবাদিক আব্দাল মিয়া, সাংবাদিক তানজিল আহমেদ সাগর, মুফতি আবু সালেহ আহমদ, হাফেজ মাওলানা শাহনূর, ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম তাওহীদ, কোষাধ্যক্ষ হাফেজ সুহাইল আহমদ, হাফেজ মামুনুর রশিদ, হাফেজ আবিদ মিয়া, হাফেজ মোস্তাকিম আহমেদ জাসেদ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালে একঝাঁক মেধাবী হাফেজদের নিয়ে বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন গঠন করা হয়। এরপর থেকে নিয়মিত বৃক্ষরোপন কর্মসূচী, ক্যান্সার আক্রান্ত রোগীদের নগদ অর্থ প্রদান, হিফজুল কোরআন প্রতিযোগিতাসহ নিরলসভাবে নানাবিধ সামাজিক কার্যক্রম করে যাচ্ছে এ সংগঠন। বানিয়াচং গণগ্রন্থাগারও এ ফাউন্ডেশন এরই সৃষ্টি এবং এর সমস্ত ব্যয়ভার বহন করছেন সংগঠনের সদস্যরা। বানিয়াচংয়ে একটি আন্তর্জাতিক মানের হিফজখানা প্রতিষ্ঠার লক্ষে কাজ করছে এ সংগঠন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com