শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জ থেকে পাচারকালে সরাইলে ৫৬ কেজি গাজাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৭৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা পাচারকালে র‌্যাব-১৪ সরাইলে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাজাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন বাজার (বাগবাড়ী) গ্রামের আব্দুল আউয়াল এর পুত্র মোঃ মোশারফ হোসেন (২৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার কুটিনগর (রাজপুর) গ্রামের মোঃ আমির হোসেনের পুত্র মোঃ আলমগীর (২২)। এ সময় গাজা বহনকারী পিকআপ ভ্যান আটক করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপে করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১৪ এর গোয়েন্দা নজরদারী শুরু করে। র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বুধবার দুপুরে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহা সড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহাবাজপুর ব্রীজ এলাকায় যানবাহনে তল্লাশী শুরু করে। বেলা সোয়া ২টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা হতে গাঁজা বহনকারী নীল-হলুদ রংয়ের পিকআপটি (নং ঢাকা মেট্রো-ন-১৫-১৪১৬) গতিরোধ করে তল্লাসী শুরু করে। এ সময় ওই পিকআপ থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পাচারকারী মোঃ মোশারফ হোসেন (২৫) ও মোঃ আলমগীর (২২) কে আটক করা হয়। তাদের নিকট থেকে মাদক বিক্রর নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও আটক পিক আপের আনুমানিক মূল্য ২১ লাখ ৮৬ হাজার টাকা। গাঁজা, পিকআপসহ আটককৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com