শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাপার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী’র মৃত্যুতে শোক

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৬১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী গতকাল রাত ২ টায় ধানমন্ডিস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
জাতীয় অধ্যাপক ও সাবেক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাপার সভাপতির দায়িত্ব পালনকালে দেশের নদী রক্ষার আন্দোলন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃতি লাভ করে। বিশেষভাবে “ভারতীয় আন্তঃনদী সংযোগ প্রকল্প” বাস্তবায়নের বিরুদ্ধে পরিচালিত আন্দোলনে তাঁর অবদান ছিল অপরিসীম। তিনি আদ্যাবধি পিপলস সার্ক ওয়াটার ফোরামের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের নগর পরিকল্পনা প্রণয়নে তিনি একজন পথিকৃৎ হিসাবে সমাদৃত। ঢাকা নগরীর বিশদ পরিকনপনা প্রণয়নে বাপার যেকোনো অবদান তাঁর প্রত্যক্ষ নেতৃত্বের ফসল। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বাপার উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যায়পালের দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী’র মৃত্যুতে বাপা’র সর্বস্তরের সদস্যবৃন্দ, ৬৮ টি বিষয় ভিত্তিক আন্দোলন, ৩৫ টি আঞ্চলিক শাখা, জাতীয় ও কার্যনির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com