শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

রমজান উপলক্ষে সীমিত আকারে লাইসেন্সধারী হোটেল-রেস্তোরাঁ, মিষ্টির দোকান খোলার অনুমতি

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে লাইসেন্সধারী হোটেল-রেস্তোরাঁ, মিষ্টির দোকান বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে ইফতার বিক্রয়ের অনুমতি দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখায় আগামী ৩ দিন দুপুর ২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে জেলা প্রশাসনের অনুমোদন সাপেক্ষে নিম্নে উল্লেখিত শর্তগুলো ব্যবসায়ীদের পালন করতে হবে। শর্তগুলো হচ্ছে- ১. লাইসেন্সধারী প্রতিষ্ঠান এবং তা হালনাগাদ করা থাকতে হবে। ২. বসার কোন ব্যবস্থা রাখা যাবে না। শুধু পার্সেল সার্ভিস, ৩. প্রতিষ্ঠান/দোকানের সকলকে ব্যক্তিগত সুরক্ষা পোশাক থাকতে হবে। মাস্ক/গ্লাভস/ক্যাপ/সুরক্ষা পোশাক সকল কর্মচারীদের কমপক্ষে ২ সেট মালিক পক্ষ হতে সরবরাহ করতে হবে এবং কর্মচারীদের এসবের ব্যবহার নিশ্চিত করতে হবে, ৪. তিনফুট দূরত্বে মার্কিং করতে হবে এবং বিক্রয়ের সময় এই দূরত্ব নিশ্চিত করবেন। মালিকপক্ষ হতে নিজ দায়িত্বে ব্যবস্থা গ্রহণ করবেন, ৫. দোকান দুপুর ২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে। প্রস্তুতির জন্য কর্মচারীরা ২টার পূর্বে আসতে পারবেন তবে শাটার খোলা রাখা যাবে না। কোন কিছু বিক্রয় করা যাবে না। ৬. রাস্তার বা ফুটপাথের উপর কিংবা কোন খোলা স্থানে কোন কিছু রান্না করা যাবে না। ৭. খাদ্যে ভেজাল বা রং ব্যবহার করা যাবে না। ৮. দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা যাবে না। ৯. সামাজিক দূরত্ব নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে এবং ১০. জেলা প্রশাসন প্রদত্ত সকল নিয়মাবলি মানতে হবে।
নিয়মাবলির কোন ব্যত্যয় ঘটলে যে কোন মুহুর্তে অনুমতি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com