শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদে বঞ্চিতদের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৬৫৮ বা পড়া হয়েছে
KODAK Digital Still Camera

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে বঞ্চিতরা। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের রাজনগর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন ভানু, সাধারণ সম্পাদক শাহ মহিবুল আলম শায়েল ও জোনাকী আক্তার। বক্তারা বলেন, সম্প্রতি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে সরকারি ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ৭নং ওয়ার্ডের ৩৭ জন অতিদরিদ্র কার্ডধারী গিয়ে ত্রাণ পাননি। মেয়র ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে তার ইচ্ছেমতো লোকদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। অথচ ৭নং ওয়ার্ডের কার্ডধারীসহ আরও অনেকেই সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com