শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ও একজন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন হাসপাতালটি বন্ধ ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, ধারণা করা হচ্ছে লাখাই উপজেলার প্রচুর লোক ঢাকায় হোটেল রেস্টুরেন্টে কাজ করেন। তাদের অনেকেই পরিচয় গোপন করে চিকিৎসা নিয়েছেন। ওই চিকিৎসক যে রোগীদের দেখেছেন তাদের তালিকা ধরে সবাইকে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। তাদের নমুনা নিয়ে পরিক্ষা করা আমাদের টার্গেট। যাতে এটি বেশি বিস্তার লাভ না করতে পারে। যেহেতু হাসপাতালের ডাক্তার এবং নার্স করোনা আক্রান্ত হয়েছেন তাই আপাতত হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, অনেক জায়গায়ই ডাক্তার, নার্সরা আক্রান্ত হচ্ছেন। তারাই এখন সামনে থেকে করোনা মোকাবেলা করছেন। তারা কষ্ট পান বা তাদের মনোবল হারাতে পারে এমন কোন মন্তব্য করা থেকে এখন সবাইকে বিরত থাকতে হবে। তাদের সাহস যোগাতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com