সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শ্রীমঙ্গলে কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরন করলেন উপজেলা চেয়ারম্যান

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৫০৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ করোনাভাইরাসের পরিস্থিতির কারণে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও টানা কয়েক দিন স্থবির হয়ে পড়েছে সব ধরণের কার্যক্রম। ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীসহ নানা শ্রেনী পেশার মানুষ। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। অঘোষিত লক ডাউনে বন্ধ রয়েছে যানবাহন চলাচল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। যার কারণে চরম দুর্ভোগে রয়েছেন এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া, দিন মজুর, শ্রমজীবী, দুস্থ ও অসহায় মানুষ।
তাদের মধ্যে রোববার (৫এপ্রিল) সকালে পল্লী বিদ্যুতের সামনে প্রায় সহস্রাধিক উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন, নিম্ন আয়ের মানুষসহ রিকশা ও ভ্যান চালকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ত্রান সামগ্রী বিতরন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, র‌্যাব ৯ এর কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন শামীম, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, ৩নং সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক রাজু দেব রিটন, কলেজ ছাত্র লীগের সভাপতি সাইদুর রহমান সুজাতসহ অন্যরা। এসময় চাল, ডাল, আলু, তেল, লবণ, পেঁয়াজ ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব বলেন, করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষসহ খেটে খাওয়া দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তিনি বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com