সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জে করোনা সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রেখেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতি মোকাবিলায় জনসেচতনতা কর্মসূচি অব্যাহত রেখেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। প্রতিদিনের ন্যায় রবিবার হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বাড়ি বাড়ি ঘুরে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।
এর আগে লস্করপুর ইউনিয়নের স্টার নাট্যগোষ্ঠীর উদ্যোগে কর্মহীনদের মাঝে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করেন তিনি। পরে গাড়িতে থেকে এবং পায়ে হেটে হ্যান্ড মাইক দিয়ে ওই ইউনিয়নের বিভিন্ন স্থানে করোনা পরিস্থিতি সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেন তিনি।
সহায়তা বিতরণের প্রাক্কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী চান না কেউ কষ্ট করুক। সকলের কষ্ট লাঘব করার দায়িত্ব আমাদের। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে প্যাকেজ ঘোষণা দিয়েছেন। এর সুবিধা পাবেন সবাই। দেশের বেশির ভাগ ছোট ছোট ব্যবসা, কৃষি, কামার-কুমার-জেলে-তাঁতি, ক্ষুদ্র ব্যবসায়ী, পোল্ট্রি, মৎস্য, ডেইরিসহ বিভিন্ন ধরনের ব্যবসায় যারা নিয়োজিত সবাই একটা সমস্যায় পড়েছেন। কর্মপরিকল্পনায় সামাজিক সুরা কার্যক্রমের আওতা বৃদ্ধিসহ অন্য তিনটি কার্যক্রম বাদে শুধু আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকা দেওয়া হবে।
বিভিন্ন এলাকায় প্রচারণার সময় লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও আব্দুল হাইসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com