সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর তৎপরতা অব্যাহত

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে সরকারী হিসেব অনুযায়ী (আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত) হবিগঞ্জ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১ হাজার ১০৪ জন, ছাড়পত্র পেয়েছেন আজ ৩১ জনসহ ৯৬৭ জন, আইসোলেশনে রয়েছেন মাত্র ১ জন।
শহর সহ সর্বত্র সরকারী নির্দেশনা অনুযায়ী দোকান পাট বন্ধ রয়েছে। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারী ও বেসরকারী ভাবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে। গতকাল (শনিবার) পর্যন্ত জেলার ২২ হাজার ২১০টি পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ২২২ টন চাল, ২০ টন আলু ও ১০ টন ডাল প্রদান করা হয়েছে। ৯ হাজার ২৬০টি পরিবারকে নগদ ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে ।
আজ বিকাল সাড়ে ৫টা থেকে বেবিস্ট্যান্ড সংলগ্ন বাজার, শায়েস্তানগর কাচাবাজার, পইলরোডরস্থ বাজার ও আশপাশ এলাকা, ফায়ার সার্ভিস রোডসহ শহরের কয়েকটি এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসি ব্যাতীত সকল বাজার ও দোকানপাট তাৎক্ষণিক বন্ধ করে দেয়া হয়। নির্দেশনা অমান্য করে খোলা রাখায় একটি ফটোকপি/ কম্পিউটারের দোকানকে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও বিনা প্রয়োজনে চলাচলরত পথচারীদের তাৎক্ষণিক গৃহে ফেরত ও প্রয়োজনীয় নিয়মাবলী মেনে চলতে অনুরোধ করা হয় এবং মৌখিকভাবে সতর্কতা প্রদান করা হয়।
এদিকে লাখাই উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জন ব্যক্তিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খান।
এর মধ্যে মূল্যতালিকা প্রদর্শন না করায় ২টি দোকানকে এবং সামাজিক দুরত্ব না মেনে ব্যবসা পরিচালনা করায় ২জনকে জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com