সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ীঘরে হামলা ও ভাংচুর ॥ ৩ মহিলা আহত

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৬৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে একটি বাছুর (গরুর বাচ্চা) বাড়ীর আঙ্গিনায় যাওয়াকে কেন্দ্র করে হামলা ও বাড়ী ঘরে ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারের ৩জন মহিলা আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত আলতাফ মিয়ার ছেলে শিশু মিয়ার একটি গরুর বাচ্চা একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আবু হাছানের বাড়ীর আঙ্গিনায় যায়। এতে শিশু মিয়ার উপর ক্ষিপ্ত হয় আবু হাছান ও তার বাড়ীর লোকজন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে শিশু মিয়ার বাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ীঘরে ভাংচুর করে বেশ ক্ষতি সাধন করে। এতে ৩জন মহিলা আহত হয়। আহতরা হচ্ছে, মৃত আলতাফ মিয়ার স্ত্রী নেহার বেগম (৫৫), ছেলের বউ খায়রুন্নাহার (৩৫) ও নাছিমা খাতুন (৩০)। এ ঘটনায় নেহার বেগম বাদী হয়ে আবু হাছানকে প্রধান আসামী করে ৯জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে শিশু মিয়ার জানান, হামলাকারীরা আমার বাড়ীতে অর্তকিত ভাবে হামলা করে আমার মা, স্ত্রী ও ছোট ভাইয়ের বউকে মেরে গুরুতর আহত করে। এ সময় তাহারা ঘরে ভাংচুর করে অনেক মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আবু হাছানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গরুর বাচ্চা নিয়ে সাধারন কথা কাটাকাটির ঘটনা হয়। কোন মারধোরের ঘটনা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com