প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রচলিত ঢাকা দায়রা জজ আদালত থেকে বিশেষ আদালতে স্থানান্তরের প্রতিবাদে গতকাল বুধবার হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বেবীস্ট্যান্ড মোড়ে এক পথসভায় মিলিত হয়। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ-এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসবি সাঈদ চৌধুরী, জেলা ছাত্রদলের সদস্য মোঃ ওয়াহিদুজ্জামান, আবুল খায়ের অপু, আলমপানা চৌধুরী মাসুদ, আরিফে রাব্বানী টিটু, সালাউদ্দিন চৌধুরী রাজু, গোলজার খান, হাবিবুর রহমান হাবিব, মাফুজুর রহমান চৌধুরী খোকন, শাহ আঙ্গুর আলী, রিংকু চৌধুরী, মহিবুল ইসলাম সুমন, কলেজ ছাত্রদলে আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রকি, সাইদুর রহমান, কামরুল ইসলাম, মোঃ আল আমিন, সজল চৌধুরী, আজিজ সিদ্দিকী, জুম্মন, রাসেল মোল্লা, কায়েস মুন্তাকিম, মোঃ রফিক, রাসেল আহমেদ, হানিফ আহমেদ নিরব, ইউনুছ মিয়া, সাইফুর রহমান, গৌতম সূত্রধর, আমিন ইসলাম, জাকারিয়া রুবেল, লিটন আহমেদ, আল আমিন তালুকদার, রুবেল, রাসেল, মোঃ জনি, মোহন চৌধুরী, আলীম, ইকবাল, ইসমাইল হোসেন, উচ্ছাস সওদাগর, হেলাল আহমেদ, নজরুল ইসলাম, তুহিন মিয়া, রায়হান, মোছাব্বির চৌধুরী, হাকিম, সেজু, রাসেল, সফিক, কাউসার, ইলিয়াছ, সোহাগ, রুকন, বিলাল, রকি, মকসুদ, নাহিদ, রবিন, তোফায়েল খান, জীবন, সোহাগ, মোঃ জাহেদ, জোবেদ মিয়া, সুমন আহমেদ, সোহান, উজ্জল, কাউছার আরিফ, জাফরান প্রমূখ।
পথসভায় বক্তারা বলেন, যে বিশেষ উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর দায়েরকৃত মিথ্যা মামলা বিশেষ আদালতে স্থানান্তর করা হয়েছে হাসিনার সে উদ্দেশ্য ছাত্রদল এ দেশের মাটিতে বাস্তবায়িত হতে দেবে না।