শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে খুন হওয়া আউয়াল এর টমটম উদ্ধার করল পুলিশ

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় খুন হওয়া টমটম চালক আউয়ালের টমটমটি উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ওই এলাকা থেকে টমটমটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, টমটম চালক আব্দুল আউয়াল গতকাল বুধবার বাড়ি থেকে টমটম নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে তার পরিবারের লোকজন থানায় জিডি করেন। সন্ধ্যা রাতে সুরমা চা বাগান কর্তৃপ সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকায় একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে হবিগঞ্জের সহকারি সিনিয়র পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোঃ নাজিমউদ্দিন ও থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com