সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হোম কোয়ারেন্টিন না মানায় নব বিবাহিত প্রবাসীকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৬১৫ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ সরকারি নির্দেশনা অমান্য করে হোম কোয়ারেন্টিনে না থাকায় লাখাই উপজেলার করাব গ্রামের ফ্রান্স প্রবাসী নব বিবাহিত মাসুক মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে লাখাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সঞ্চিতা কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, খবর পেলাম উপজেলার করাব এলাকায় নব বিবাহিত বর ফ্রান্স প্রবাসী হোম কোয়ারেন্টিন অমান্য করে বাইরে ঘুরাফেরা করছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়। সেই সাথে ১৪ দিন নিজ বাড়িতে তাকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারি এ নির্দেশ না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com