রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

বাহুবলে সরকারি ভূমি থেকে মাটি উত্তোলনের দায়ে রূপালী ব্রিকসকে ৩ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৭৩৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোহাম্মদ ইউসুফ নামের এক এক ব্রিকস ফিল্ড মালিককে ৩ লাখ টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ দন্ডাদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে উপজেলার তগলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের রোডস এন্ড হাইওয়ের জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে রূপালী ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ও অভিযানে সার্বিক সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রূপালী ব্রিকস ফিল্ডকে সরকারি ভূমি থেকে উত্তোলনকৃত মাটি পুনরায় ভরাট করার নির্দেশ প্রদান করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com