রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পিডিবির প্রধান নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সহকারী প্রকৌশলী কবির হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় আসামীরা হল- শহরতলীর জালালাবাদ নোয়াগাও গ্রামের মৃত আফছর মিয়ার পুত্র শামীম আলম (৩০), কুতুব মিয়ার পুত্র সফরাজ মিয়া (২৮) ও শহরের সিনেমা হল রোড এলাকার সিদ্দিক মিয়ার পুত্র কাজল মিয়া (২৫) সহ আরো ৩/৪জন। প্রসঙ্গত নোয়াগাঁও এলাকায় অবৈধ টমটম গ্যারেজে জরিমানা করায় ক্ষিপ্ত হয়ে পিডিবি’র নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর উপর অতর্কিত হামলা চালিয়েছে শামীম আলম সিদ্দিকী ও তার লোকজন। গত বুধবার রাত ৮টায় সিনেমা হল এলাকার পিডিবি’র অফিসের সামনে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর থানার ওসি মাসুক আলীসহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। তবে কাউকে আটক করা যায়নি। গুরুতর আহত অবস্থায় নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, শহরতলীর নোয়াগাও, জালালাবাদ এলাকায় গত ৮ ডিসেম্বর পিডিবি ও ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঐ গ্রামের মোঃ শামীম আলমের বিরুদ্ধে বিদ্যুৎ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করেন পিডিবির নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার। এসময় প্রায় ১০০ টমটম গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়। তখন গ্যারেজ মালিকটির বিরুদ্ধে বিদ্যুৎ চুরি ও বকেয়া থাকার অভিযোগে ১৯ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবী করে মামলা দায়ের করা হয়। এ সময় শামীমের অবৈধ টমটম গ্যারেজ সিলগালা করা হয় এবং শামীমকে আটক করে কারাগারে প্রেরণ করেন। বকেয়া বিল পরিশোধ করে ১৩ দিন কারাভোগ করার পর শামীম মুক্তি পায়। এরপর থেকে শামীম ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ঐসময় আহতরা অফিস থেকে বের হয়ে প্রধান ফটকে আসলে পূর্ব থেকে ওৎপেতে থাকা শামীম আলম সিদ্দিকীসহ একদল যুবক তাদের উপর হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে সহকারী প্রকৌশলী কবির হোসেনও আহত হন। ওসি মোঃ মাসুক আলী জানান, মামলায় অভিযোগ করা হয় সরকারী কাজে বাঁধাসহ কর্মকর্তাকে হামলা ও মারপিট করা হয়। এই অভিযোগহ আমলে নিয়ে এফআইআর গণ্যে রুজু করা হয় এবং আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com