শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

পুরাতন খোয়াই নদীতে ড্রেন নির্মানের পরিকল্পনা ॥ হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে পৌর মেয়রকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি পুরাতন খোয়াই নদীর ভরাটকৃত ভূমি উদ্ধার করে ড্রেনেজ ব্যবস্থা চালু করবে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় আন্দোলনকারীদের সমন্বয়ে এক সভায় এক সিদ্ধান্ত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, এলজিইিডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, মুক্তিযোদ্ধা এডঃ সিরাজুল হক, এডঃ আলাউদ্দিন তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুর রহীম জুয়েল, তাহমিনা বেগম গিনি প্রমুখ। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুলতান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জলাবদ্ধতা নিরসনে গঠিত কমিটির কর্মকর্তাগণ হচ্ছেন আহ্বায়ক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ শফিউল আলম, সদস্য সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল আলম, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, মুক্তিযোদ্ধা এডঃ মোঃ আলী পাঠান, মুক্তিযোদ্ধা এডঃ সিরাজুল হক, এডঃ আলাউদ্দিন তালুকদার, তাহমিনা বেগম গিনি, আহসানুল হক সুজা।
জানা যায়, সম্প্রতি শহরের উত্তর শ্যামলীসহ কয়েকটি এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্থানীয়রা পুরাতন খোয়াই নদীর ভূমি উদ্ধারে এবং জলাবদ্ধতা দূরীকরণে আন্দোলন শুরু করে। এতে স্থানীয় জনগণ ও পুরাতন খোয়াই নদীতে সরকারিভাবে লীজ নিয়ে বসবাসকারী মুক্তিযোদ্ধাদের মাঝে বিরোধ সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com