সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শায়েস্তানগর ভাই ভাই স্টোরে দুঃসাহিসক চুরি সংঘটিত

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ভাই ভাই স্টোরে দুঃসাহিসক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ছালের টিন কেটে ভিতরে প্রবেশ করে মালামাল ও নগদ টাকাসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। জানা যায়, গত শনিবার রাতে ঐ ব্যবসা প্রতিষ্ঠানে মালিক মোঃ আব্দুস সালাম দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যান। সকালে এসে দোকান খুলে দেখেন ঘরের জিনিসপত্র তছনছ, ক্যাশ বাক্স ভাঙ্গা এবং দোকানের উপরে টিনের ছাল কাটা। এক পর্যায়ে দোকানে ক্যাশ থেকে নগদ এক লাখ টাকা ও সিসি ক্যামেরার মনিটর উদাও হয়ে গেছে। খবর পেয়ে ব্যকস সভাপতি সামছুল হুদা, সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীর, সদর থানার এসআই আতাউর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সন্ধার পরই ঈদগাহের ভিতরে ও শায়েস্তানগর পশ্চিম দিকে মাঠে সথানীয় একদল বখাটে গাঁজা ও মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড করে। প্রায়ই ঐ এলাকার কোন না কোন বাসায় চিচকে চুরি হয়। তাই তাদের ধারণা এরাই এ চুরির সাথে জড়িত থাকতে পারে। এ ব্যাপারে সদর থানার ওসি মাসুক আলী জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা এই কাজটি ঘটিয়েছে তাদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com