রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জে হেভেন হত্যা মামলায় ছাত্রলীগ নেতার জামিন না’মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ৬৮১ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হেভেন হত্যা মামলায় ছাত্রলীগ নেতা নুরুল আমিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন ছাত্রলীগ নেতা নুরুল আমিন। শুনানী শেষে বিজ্ঞ বিচারক জামিন না’মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বোরহানপুর গ্রামের উদীয়মান ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী প্রতিপক্ষের হামলায় নিহত হয়। এঘটনায় নিহতের পিতা মকবুল হোসেন চৌধুরী ২ মার্চ উপজেলা ছাত্রলীগের আহবায়ক (বহিস্কৃত) হাবিবুর রহমান হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী হাবিবুর রহমান হাবিবকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আলোচিত ওই মামলার ১৩ নং আসামী উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের মুজিবুর রহমানের পুত্র ছাত্রলীগ নেতা নুরুল আমিন গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক আসামীর জামিন না’মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্র“য়ারী শহরের নতুন বাজার মোড়ে প্রতিপক্ষের হামলায় আহত হন হেভেন চৌধুরী। ঢাকার এ্যাপোলো হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ২৮ ফেব্র“য়ারী বিকেলে হেভেন মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com