রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

হবিগঞ্জ শহর ও চুনারুঘাটে ৮টি দোকানে ভ্রাম্যমান আদালতের ২৪ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বাণিজ্যিক এলাকার ছিদ্দিক স্টোরকে ৫ হাজার টাকা, ম্যাঙ্গো ক্যান্ডি ও কাবাব হাউজকে লাইসেন্স না থাকায় ৪ হাজার টাকা এবং সিনেমা হল রোডের একটি ফলের দোকানকে ৫শ টাকা, একটি রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে চুনারুঘাট প্রতিনিধি জানান, চুনারুঘাটে ৪টি ব্যবসা প্রতিষ্টানকে ৪হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুর ১২টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানকালে উপজেলা গেইটে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে হোটেলসহ ৪টি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করা হয়। এ সময় চুনারুঘাট থানার এস.আই কবিরসহ থানা পুলিশ সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com