রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

আজমিরীগঞ্জে মাদক মামলায় ৫ হেরোইন ব্যবসায়ীকে কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ৫ হেরোইন ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক কাজী মিজানুর রহমান প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে- আজমিরীগঞ্জ সদরের শরীফনগর নোয়াহাটি গ্রামের আফজল মিয়ার পুত্র নিন্টু মিয়া, একই গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র শাহআলম, ছোরাব আলীর পুত্র রুহুল আমিন মোল্লা, মৃত সিজিল মিয়ার পুত্র হোসেন আলী ও আজম মিয়ার পুত্র সুমন মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে ২৮ ডিসেম্বর নিন্টু মিয়া বাড়িতে উল্লেখিতরা মাদক বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এএসআই শফিকুর রহমান অভিযান চালিয়ে আসামীর হেরোইন রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে ওই এএসআই বাদী হয়ে আজিমরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ আদেশ প্রদান করেন। তবে রায়ের সময় সকল আসামীগণ পলাতক ছিল। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল মতিন। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের পেশকার আবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com