রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

লাখাইর আব্দুর রহিম চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার আব্দুর রহিম চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। একই পদে আপন চাচাত ভাই বোনের লড়াই আলোচনরা জন্ম দেয়। নির্বাচনে বিজয়ী ৭ জন হলেন, ৫ম শ্রেণীতে মোঃ ফাহিম ইসলাম, মোঃ হাসিফ চৌধুরী ও মোঃ তামিম আহমেদ। ৪র্থ শ্রেণীতে শাহ নাসিফা আরা নিহা ও শেখ মোঃ ইয়াছিন। ৩য় শ্রেণীতে মোঃ হাসান সিদ্দিকী ও বাধন আক্তার।
আব্দুর রহিম চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহ এ কে এম সাদী জানান, নির্বাচনে ভোটার ছিলেন ৩১১ জন। এর মাঝে ভোটাধিকার প্রয়োগ করেন ২৪৬ জন। বাতিল হয় ৩৬টি ভোট। নির্বাচনে উৎসবের আমেজ ছিল। এই নির্বাচন শিশুদেরকে গণতন্ত্রমনা ও নেতৃত্বদানে দক্ষতা বৃদ্ধি করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com