রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন হয়রানী বখাটের বাড়িতে ছাত্রছাত্রীদের হামলা

  • আপডেট টাইম সোমবার, ১২ মে, ২০১৪
  • ৫৫১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর জনৈক ছাত্রীকে এক বখাটের যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ওই বখাটে হচ্ছে-ঘোলডুবা গ্রামের কইব উল্লার পুত্র শাহিন। এ ঘটনা প্রচার হওয়ার পর ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বখাটের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই ছাত্রীটিকে বিদ্যালয়ে যাওয়া আসার সময় বখাটে শাহিন তাকে কুপ্রস্তাব দিত। এতে সে রাজি না হলে তাকে হাতে ধরে টানা হ্যাচড়া করে। তার চিৎকারে লোকজন ছুটে আসলে বখাটে শাহিন পালিয়ে যায়। এঘটনা স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে জানাজানি হলে তারা ওই বখাটের বাড়িতে হামলা চালায়। পরে নবীগঞ্জ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com