সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

বাহুবলে ফুটকা মাছ খেয়ে একই বাড়ির মহিলা শিশুসহ ১৩ জন অসুস্থ

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বড়কান্দি গ্রামে ফুটকা মাছ খেয়ে একই বাড়ির মহিলা শিশুসহ ১৩ জন অসুস্থ হয়েছে। গতকাল রবিবার রাত ৮টায় ওই গ্রামের আব্দুল জলিল (৩০), তার পিতা আরফান উল্লা (৭০), মা সিতারা খাতুন (৬০), এছাড়া তাসলিমা (২০), মাহমুদা (১৬), মনিরা (২৫), নাসিম (৫), তানিয়া (৭০), সোহেনা (৮), তামিম (৯) ও সিয়াম (৩) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে।
জানা যায়, আরফান আলী গত শনিবার সন্ধায় মিরপুর বাজার থেকে বেশ কিছু ফুটকা মাছ স্বল্পমূল্যে ক্রয় করে বাড়িতে নিয়ে যান। তার পরিবার রান্না করার পর সকলেই খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল রবিবার সকালে ঘুম থেকে উঠে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ একাধিক বার টয়লেটে যান আবার কেউ কেউ বার বার বমি ও হাত পা অবস হয়ে যায়। মুমুর্ষ অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
ডাক্তার শামীমা আরা জানান, ভয়ের কিছু নেই, চিকিৎসা দেয়া হয়েছে, আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com